অনলাইন ভর্তি নির্দেশিকা

শিক্ষার্থীদের ৩০০x৩০০ পিক্সেল রেজোলিউশনের সদ্য তোলা ফরমাল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল রেজোলিউশনের jpg/jpeg/PNG ফরম্যাটের স্বাক্ষর মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখতে হবে। এই ছবি ও স্বাক্ষর অনলাইন আবেদন ফর্মে আপলোড করার জন্য প্রয়োজন হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন ফি এবং অতিরিক্ত ১.৫-২.৫% গেটওয়ে চার্জ সহ মোট অর্থ যেকোনো মোবাইল ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে ক্যাশ-ইন করে রাখতে হবে। নগদ অর্থে (অফলাইনে) কোনো ধরনের ফি গ্রহণ করা হবে না।
অনলাইন আবেদন ফর্মে প্রদত্ত সকল তথ্য নির্ভুল হতে হবে। কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন ফর্মটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্মটি শিক্ষার্থী নিজে অথবা পরিচিত কারো মাধ্যমে পূরণ করতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্কে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

টেলিফোন: +880-9611 678921
ইমেইল: [email protected]