কুড়িগ্রাম, ২০ জুলাই ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) কৃষি ও মৎস্য অনুষদের প্রথম ব্যাচের (লেভেল-১, সেমিস্টার-২) এবং দ্বিতীয় ব্যাচের (লেভেল-১, সেমিস্টার-১) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, "এই উপবৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, তোমাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এটি তোমাদের একাগ্রতা বাড়াতে এবং আগামী দিনে শিক্ষা ও গবেষণায় ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"
অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই এমন উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।