Here you will see the details of a News or Event

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণ ।

কুড়িগ্রাম, ১৪ সেপ্টেম্বর ২০২৬: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম।

গত ১২ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এ জাতীয় উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানএবারের মেলার প্রতিপাদ্য ছিল “ইনোভেট টু মার্কেট”

গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিকে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য ছিল গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশীয় গবেষণা ও উদ্ভাবনকে বাজারমুখী করার একটি কার্যকর জাতীয় ইকোসিস্টেম গড়ে তোলা

মেলায় স্মার্ট কৃষি (Smart Agriculture), চতুর্থ শিল্প বিপ্লব (4IR) এবং বিশ্ববিদ্যালয়কে অর্থনৈতিক উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও  সেশন অনুষ্ঠিত হয়

কৃষি ও প্রযুক্তিনির্ভর গবেষণাকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা জোরদারের যে প্রত্যয় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ প্রতিফলিত হয়েছে , কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও সেই অগ্রযাত্রার অংশীদার হতে দৃঢ়প্রতিজ্ঞ

গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে সমৃদ্ধ হোক আগামীর বাংলাদেশ।