Here you will see the details of a News or Event
'জুলাই শহীদ দিবস' উপলক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী। প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবার আত্মার মাগফেরাত এবং যারা অসুস্থ তাদের আশু রোগ মুক্তি কামনা করেন। তিনি আরোও বলেন, তাদের যে সর্বোচ্চ ত্যাগ জাতি তা চিরকাল মনে রাখবে। এদিন শুরুতে সকালে সরকারি নির্দেশনা মোতাবেক রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। ড. এ আর এম মাহবুবার রহমানের সঞ্চালনায় এবং মিজানুর রহমানের দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।