Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩য় ব্যাচের ভর্তি কার্যক্রম চলমান: নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানালেন উপাচার্য।

কুড়িগ্রাম, ২১ জুন ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ৩য় ব্যাচের ভর্তি প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে চলমান রয়েছে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে এই ভর্তি কার্যক্রমে অংশ নিচ্ছেন

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২১ ২২ জুন ২০২৬ তারিখে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য ক্যাম্পাসে আসার নির্দেশ দেওয়া হয়েছিল আসন খালি থাকা সাপেক্ষে ধাপে ধাপে এই ভর্তি কার্যক্রম এগিয়ে চলছে

ভর্তি কার্যক্রম চলাকালীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন নবীন শিক্ষার্থী তাদের অভিভাবকেরা সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . মুহঃ রাশেদুল ইসলাম নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের স্বাগত জানান তিনি ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজ-খবর নেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন

উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন:

"কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের কৃষি মৎস্য সম্পদের উন্নয়নে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৩য় ব্যাচে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরাই আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি আমরা আন্তর্জাতিক মানের 'আউটকাম-বেসড এডুকেশন' (OBE) কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শতভাগ ব্যবহারিক মাঠপর্যায়ের প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছি"

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এবারও কুড়িগ্রামকে কেন্দ্র হিসেবে রেখে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল এবং এখন অত্যন্ত স্বচ্ছ সুশৃঙ্খল প্রক্রিয়ায় মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে

ভর্তি সংক্রান্ত নিয়মনীতি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার বিষয়ে কথা বলতে গিয়ে প্রফেসর . মুহঃ রাশেদুল ইসলাম অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা সেশনজটমুক্ত শিক্ষাবর্ষ নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য

দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ এবং ভর্তি কার্যক্রমের শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন বিশেষ করে উপাচার্য মহোদয়ের সরাসরি তদারকি এবং কুড়িগ্রাম অঞ্চলে এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় তারা আনন্দিত

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কৃষি অনুষদ এবং মৎস্য অনুষদের অধীনে ৩য় ব্যাচে মোট ৮২ জন (কোটা সাধারণ আসনসহ) শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে নতুন ব্যাচের ওরিয়েন্টেশন নিয়মিত ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন